মালদা

অবৈধ ভাবে চলা টোটোর বিরুদ্ধে DM- কে ডেপুটেশন মালদা জেলা INTUC -র তরফ থেকে

বৃহস্পতিবার সকালে মালদা জেলা আই. এন. টি. ইউ. সি- এর তরফে বিক্ষোভ ও ধিক্কার মিছিল করা হয়। এবং জেলা শাসকের কাজে গন ডেপুটেশন দেওয়া হয়। এদিন এই বিক্ষোভ বহু অটো চালকরা অংশ গ্রহণ করে। 
    তাদের দাবি হল রথবাড়ি থেকে কোতুয়ালী পর্যন্ত অবৈধ টোটো চালানো বন্ধ করতে হবে। অবৈধ টোটো থেকে মালদা শহরকে যানজট মুক্ত করতে হবে। তাদের আরও দাবি শহরে প্রায় ১৩ হাজার বেআইনি ভাবে টোটো চলছে। সেই সমস্ত টোটো বন্ধ করতে হবে। 
    কংগ্রেস শ্রমিক সংগঠনের এক কর্তা জানান তারা রিতি মতো ট্যাক্স দিয়ে গাড়ি চালাচ্ছেন। তারপরেও তাদের ওপর সন্ত্রাস চালানো হচ্ছে, তাদের অভিযোগ প্রশাসনের কিছু কর্তা ব্যাক্তিদের এই ঘটনা জানানোর পরেও তারা কোন পদক্ষেপ গ্রহণ করছেন না। তাদের সমস্ত দাবি যদি না মানা হয় এবং এই সমস্যার যদি কোন সমাধান না করা হয় তাহলে তারা আগামীতে আরও বড়ো আন্দোলন করবেন বলে জানান।